প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৪

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বিষয়টি তথ্যটি নিশ্চিত করেছেন।

 

হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিহতরা হলেন- উপজেলার বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার মো. সবুজ হোসেন, চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার মো. মুজাম্মেল এবং তার স্ত্রী পিংকি বেগম।

 

বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। এ সময় আহত আরও তিনজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে দুইজন মারা যান।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা