ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ দিনের ছুটিতে যাচ্ছে। ১৩ জুন থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। ৩০ জুন অর্ধদিবস ক্লাস হবে। ১ জুলাই থেকে পূর্ণদিবস ক্লাস শুরু হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, এ বছর শীত ও গরমের কারণে স্কুল অনেক দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করে দিতে পারেন।