প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দাবানলে পুড়ছে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৪

ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল রাজ্য ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ক্রান্তীয় জলাভূমি এটি। এরই মধ্যে প্রায় ৩২ হাজার হেক্টর অঞ্চল পুড়ে গেছে। রাজ্যের অগ্নিনির্বাপক কর্মীরা দাবানল নেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার (১১ জুন) সংবাদমাধ্যম বিবিসির এসব তথ্য জানিয়েছে।

 

চলতি বছর অন্যান্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় আগুন সহজে ছড়িয়ে পড়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের দাবানল একটু আগেভাগেই শুরু হয়েছে এবং তা আগের বছরের তুলনায় আরও তীব্র। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের (আইএনপিই) পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে ৯ জুন পর্যন্ত দাবানলের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৩৫ শতাংশ বেশি।

 

এর আগে, ২০২০ সালের পর এ বছর দাবানলে অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। সে বছরের দাবানলে প্যান্তানালের প্রায় ৩০ শতাংশ অঞ্চল আগুনে পুড়ে গিয়েছিল। অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা