প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মালাউইয়ের ভাইস-প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৪

মালাউইয়ের ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমাসহ ৯জনকে বহনকারী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার (১১ই জুন) প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

 

সংবাদমাধ্যম জানায়, সোমবার ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী বিমানটি রাজধানী লিলংওয়ে থেকে মুজুজু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উড়োজাহাজটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

পরে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেন্টিনো ফিরি উড়োজাহাজ নিখোঁজ হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট লাজারাস চাকভেরাকে অবহিত করেন। তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের নির্দেশে বিমানটি উদ্ধার অভিযান শুরু করা হয়।

 

প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী নিখোঁজ সামরিক উড়োজাহাজটি উদ্ধারের জন্য এখনও সৈন্যরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং এর সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা