দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। লেনদেন হওয়া ২৮৬টির মধ্যে ২৭৩ টিরই শেয়ারদর কমেছে। মঙ্গলবার (১১ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ০৭৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১০৯৫ ও ১৮০১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ১৩৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ কোম্পানির শেয়ারদর।