এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশের নাম সংশোধনে সম্মতি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। আজ মঙ্গলবার (১১ জুন) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ব্যাংকটির আগের নাম‘এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড’ এর পরিবর্তে ‘এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’ নতুন নাম অনুমোদন করেছে ডিএসই।