প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। ইসরাইল-হামাস যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ১৪টি দেশ। তবে এ প্রস্তাবে ভোট দেয়নি রাশিয়া।

 

আমেরিকার তৈরি করা খসড়া প্রস্তাবে তিনটি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে জিম্মি-বন্দি বিনিময়ের পাশাপাশি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

 

এর পরের ধাপে, ‘শত্রুতার স্থায়ী অবসান’ এবং গাজা থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে বলা হয়েছে।

 

শেষ ধাপে ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য পুনর্গঠন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

 

প্রস্তাবটি পাস হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইউএস অ্যাম্বাসেডর লিন্ডা থমাস-গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, আজ আমরা শান্তির পক্ষে ভোট দিয়েছি।

 

তবে, গত মার্চে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে।

 

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। হামাস প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা