আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ১১ জুন তদীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তিলাভ করেন শেখ হাসিনা। ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয় তাকে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। একই বছর ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠিত হয়।