প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আশ্রয়ণের ঘর পাচ্ছে সাড়ে ১৮ হাজার গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন, ২০২৪

ভূমিহীন, গৃহহীনদের ঘর জমিসহ ঘর করে দেয়া সরকারের জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পের পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে আরও ১৮ হাজার ৫শ ৬৬টি ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে ভোলা জেলায় ২২শ ১৭টি ঘর হস্তান্তর করা হবে। এই ধাপে আরো ৭০ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হবে। এপর্যন্ত ৫৮টি জেলা ও ৪৬৪ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হয়েছে।

 

আজ মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী যেসব জেলায় যুক্ত থাকবেন এর একটি দ্বীপ জেলা ভোলা। এর আগে এই জেলায় ঘর পেয়েছিলেন তাদের জীবনমান উন্নত হয়েছে। আজ এই জেলার আরও ২২শ’র বেশি পরিবার নতুন ঘর পাবেন।

 

এই প্রকল্পেই থাকেন আসমানি। দুই সন্তান ও স্বামী নিয়ে তাঁর পরিবার। অত্যন্ত দুর্বিষহ জীবন কাটিয়েছেন ঘর পাবার আগে। একটি খুপরি ঘরে ১০/১২ জন থাকতেন। স্বামীর উপার্জনে ভালোই সংসার চলছে আসমীর।

 

এওয়াজপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া সুবিধাভোগীরা নিজেদের ঘরের সামনে বাগান করেছেন। ঘরটি এক বছরে গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। জীবন সায়াহ্নে এসে স্থায়ী একটি ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান অনেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা