প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দরবৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন ৩৯১টি কোম্পানির লেনদেনের মধ্যে ২৬ টির শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে।

 

সানলাইফ ইন্স্যুরেন্সেরে দর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৮৯ পয়সা। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

 

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের দর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৬০ পয়সা বা ৫ দশমিক ৩৫ পয়সা। আর ১ টাকা বা ৪ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যন্য কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশে, জেএমআই হসপিটাল, ইউনিলিভার কনজ্যুমার, মার্কেন্টাইল ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যালেন্সড ফান্ড, উত্তরা ব্যাংক এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা