আগামি ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ঢাকা উৎসবের নগরীতে পরিণত হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১০ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভায় এ কথা জানান।
এ সময় তিনি বলেন, দিনটি উপলক্ষে উৎসব পালন করবে আওয়ামী লীগ। আগামি ২৩ জুন বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। পরে বঙ্গবন্ধু এভিনিউতে প্লাটিনাম জয়ন্তীর উদ্বোধন করা হবে।
তিনি আরও জানান, একইদিন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়াও সংসদ সদস্য ও সিটি মেয়রদের আয়োজনে রাজধানীতে নানা কর্মসূচি পালিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।