প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও ঘোড়ার বেগে ছুটতে শুরু করেছে ভারতের পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন, ২০২৪

আবারও ঘোড়ার বেগে ছুটতে শুরু করেছে ভারতের পুঁজিবাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জের মূল সূচক এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ছাড়ালো ৭৭ হাজার পয়েন্ট। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক এনএসই নিফটি ৫০ ছুয়েছে ২৩ হাজার ৩৯১ পয়েন্ট।

 

এর আগে দেশটিতে সাত দফার লোকসভা ভোট গণনার একদিন আগেই ভারতের পুঁজিবাজার চমক দেখায়। এদিন ৭৬ হাজার ৪৬৮ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠে সেনসেক্স।

 

সোমবার (১০ জুন) লেনদেন শুরুর কয়েক মিনিটের মাঝেই ভারতীয় সময় সকাল ৯ টা ১৮ মিনিটে ৩২১ পয়েন্ট বা ০ দশমিক ৪২ শতাংশ উত্থানের পর বিএসই সেনসেক্সের অবস্থান ছিলো ৭৭ হাজার ১৪ পয়েন্টে। একই সময়ে ১০১ পয়েন্ট বা ০ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধির পর এনএসই নিফটির অবস্থান ছিলো ২৩ হাজার ৩৯১ পয়েন্টে।

আজ সোমবার (১০ জুন) এসব তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া, ইনভেস্টিং ডট কম।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা