প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিলেটে পাহাড় ধসঃ ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন, ২০২৪

সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে চাপা পড়ে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস। নিহতরা হলেন- আগা করিম উদ্দিন , তার স্ত্রী শাম্মী আক্তার রুজি ও ছেলে নাফজি তানিম। সোমবার (১০ জুন) দুপুর ১টা ২৫ মিনিটে এসব মরদেহ উদ্ধার করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের পাঁচজন চাপা পড়ে। এর মধ্যে এক পরিবারের দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

মরদেহগুলো সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা