সিটি ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। সিটি ব্যাংকের দীর্ঘ মেয়াদে ‘এএ১’ আর স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
আজ সোমবার (১০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।