প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রেসের ৯ মিউচুয়াল ফান্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন, ২০২৪

বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ৯ মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচায় আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল রবিবার (৯ জুন) এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

 

ফান্ডগুলো হচ্ছে-এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

 

আজ সোমবার (১০ জুন) থেকে দেওয়া বিএসইসির নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, নিয়ন্ত্রক সংস্থা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। বিদ্যমান নিয়মে ফান্ডগুলোর লেনদেন চলবে।

 

হঠাৎ করে কেন ব্লক মার্কেটে ফান্ডগুলোর ইউনিট কেনাবেচায় নিষেধাজ্ঞা দেওয়া হয়ছিল, আবার মাত্র একদিনের মাথায় কেন তা প্রত্যহার করা হল সে বিষয়ে কিছু বলেনি বিএসইসি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা