প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ই জুন) রাত ৮টায় সরকার প্রধান দেশে ফিরবেন। এর আগে নরেন্দ্র মোদি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা।

 

শপথ গ্রহণ শেষে ভারতের সরকার প্রধানের সাথে বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজখবর নেন। এরপর শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান মোদি। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজে যোগ দেন।

 

এছাড়া মোদির শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের উপস্থিতি দেখা গেছে।

।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা