প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরাইলে এক মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৪

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গাৎস। রোববার রাতে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ান তিনি। তার এই পদত্যাগ নেতানিয়াহুর সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।

 

সংবাদ সম্মেলনে গানৎজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। এই কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। এছাড়া আগাম নির্বাচনের আহ্বানও জানান তিনি। বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে, যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।

 

এদিকে, úষ্ট সিদ্ধান্ত নিতে ৮ জুন পর্যন্ত সময় বেধে দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। অন্যথায় সরে দাড়ানোর হুঁশিয়ারি দেন গানৎজ। তবে হামাস নির্মুল না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু। গানৎজ সরে দাড়ানোর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার সময় নয় এটা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা