প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী টাইগাররা

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১০ ই জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

 

জয় নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলেও, ব্যাটিং নিয়ে উদ্বেগ আছে টাইগার শিবিরে। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে রোমাঞ্চর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ থেকে পাওয়া পূর্ণ দুই পয়েন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে টাইগারদের। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বীপূর্ণ ক্রিকেট খেলার আশা করছে শান্ত ও সাকিবরা।

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট ম্যাচ খেলে কোন জয় নেই বাংলাদেশের। কিন্তু এবার হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী টাইগাররা। গ্রুপ পর্বে ইতোমধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু মন্থর উইকেটের কারণে দুই ম্যাচেই জয় পেতে বেগ পেতে হয়েছে প্রোটিয়াদের। সেই সুযোগকে কাজে লাগিয়ে জয় পেতে চায় বাংলাদেশ।

এ ম্যাচে দলের পরিকল্পনার বিষয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, উইকেট যেমনই হোক না কেন, আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোনো দলকে হারাতে পারি বলেই আমি বিশ্বাস করি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা