প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন, ২০২৪

টানা তাপদাহের পর আজ সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ভোর থেকেই আকাশ পুরো কালো মেঘে ডেকে ছিল। এমন মনে হচ্ছিল রাজধানীতে নেমেছে সন্ধ্যা। নগরজীবনে এলো স্বস্তি। এসময় রাস্তায় হেডলাইট জ¦ালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়।

 

এদিকে, তাপমাত্রা কমলেও ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষেরা। কাজে বের হতে বিঘ্ন ঘটে।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি হলেও গরমের অনুভূতি সহসাই কমছে না। অতিরিক্ত আদ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

 

নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল, সোমবার সকাল থেকে দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের ৮ অঞ্চলের ওপর ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা