প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্লকে ৪৮ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তে আজ ব্লকে ৫৫টি কোম্পানির মোট ৪৮ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার (৯ জুন) ব্লকে সবচেয়ে বেশি মেঘনা পেট্রোলিয়ামের ১৫ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১০ কোটি ৩৮ লাখ ২৪ হাজার টাকা ও তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৫৫ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা