প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপজেলা ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

১৯টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। আজ রোববার (৯ জুন) সকাল ৮টা এ ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়েছে।

 

এর আগে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া উপকূলীয় এলাকার ২০টি উপজেলায় রবিবার ভোটগ্রহণের কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য শনিবার শেষ মুহূর্তে রাঙামাটির বাঘাইছড়ির নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

উপজেলাগুলো হলো বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুরী।

 

গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা নির্বাচন শুরু হয়। এরপর ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬টি, ২৯ মে তৃতীয় ধাপে ৮৭টি এবং ৫ জুন চতুর্থ ও শেষ ধাপে ৬০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা