প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির। ৩৯২টি কোম্পানির ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

 

রবিবার (৯ জুন) তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিমের ১৫ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজের আজ ১৫ কোটি ১৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ০৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজ্যুমার, সেন্ট্রাল ফার্মা, ইজেনারেশন, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা এবং বাটা সু লিমিটেড।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা