প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মূল্য সূচকের বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতদিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে ৩৪০ কোম্পানির শেয়ারের দর। মূল্য সূচকের বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু।

 

রোববার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৬৫ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭১ পয়েন্টে।

 

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২২ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৫ পয়েন্টে।

 

ডিএসইতে আজ মোট ৩৫৭ কোটি ৯০ লাখ ২২ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

 

আজ মোট ৩৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৩৩ কোম্পানির। শেয়ারদর কমেছে ৩৪০ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকী ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা