প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৯ জুন) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। এ সময় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানান।

 

পরে সেখান থেকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে বিশ্রাম গ্রহণ ও রাত্রিযাপন করবেন। এরপর ১০ জুন সকালে পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ১১ জুন পাবনা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং আগামী ১২ জুন দুপুরে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছেড়ে যাবেন।

 

জানা গেছে, রাষ্ট্রপতি চতুর্থবারের মত নিজ জেলা পাবনায় এসেছেন। রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে আনন্দ উৎসব। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছে নেতাকর্মীরা। এর আগের কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশ কিছু কাজের ঘোষণা দিয়েছিলেন। সেগুলো বাস্তবায়নের পথে।

 

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা