পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুদকে হাজির হওয়ার সময় চেয়ে তার স্ত্রী ও তিন মেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন। আজ রোববার (৯ জুন) দুদকে ওই চিঠি দেন তারা।
বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর অনুসন্ধান শুরু করে দুদক। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজীর ও তার পরিবারের সব স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত।
বেনজীর আহমেদকে আগামী ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করে দুদক। গত ৬ জুন তার (বেনজীর) ব্যক্তিগত শুনানির জন্য নির্ধারিত ছিল।
এদিকে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন।