প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতনে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ জুন) দেড় ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ১৩৪ কোটি ৬২ লাখ টাকা।

 

বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৬ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৯ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৬ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৪১পয়েন্টে দাড়িয়েছে।

 

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, কমেছে ২৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ারের।

 

 

 

 

 

.

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা