আবারও টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবলো সিলেট নগরী। ডুবে গেছে সিলেট মহানগরীর বেশিরভাগ এলাকার রাস্তাঘাট, দোকানপাট, বাসাবড়ি ও হাসপাতাল। এতে ভোগান্তিতে আছে এ অঞ্চলের বাসিন্দারা।
গতকাল শনিবার (০৮ জুন) রাতে টানা তিন ঘন্টার বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতার তৈরি হয়েছে। পানিতে তলিয়ে গেছে নগরীর লালাদিঘির পার, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মাছিমপুর, জালালাবাদ, ঘাসিটুলা, বিলপার, যতরপুর, চৌহাট্টা, খাসদবির, রায়নগরসহ অনেক এলাকা। ফলে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বিশেষ করে নগরের অভিজাত এলাকা খ্যাত শাহজালাল উপশহর শনিবার রাতেও ডুবে যায়। অসংখ্য বাসার ভেতরে নীচ তলায় পানি উঠেছে এবং সড়কগুলো ডুবে গিয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৩ মিলিমিটার। এরপর রাত ৯-১২ টা পর্যন্ত রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২২০ মিলিমিটার। এটি এই মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি।