প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ গ্রহণ আজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯ জুন, ২০২৪

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এ সময় প্রায় ৩০ জন মন্ত্রীরও শপথ নেয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন বিদেশি সরকারপ্রধান ইতোমধ্যেই দিল্লি পৌঁছেছেন।

এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতকর্তা।

দেড় মাসেরও বেশি সময় ধরে সাত দফায় ভোটগ্রহণের পর লোকসভা নির্বাচনে জয়ী হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা