প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেনজীরের রিসোর্ট নিয়ন্ত্রণ নিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জুন, ২০২৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট এখন নিয়ন্ত্রণ নিল প্রশাসন। আদালতের ক্রোক আদেশ অনুযায়ী দুদকের একটি দল রিসোর্টটি জেলা প্রশাসকের কাছে বুঝিয়ে দেয়।

 

সুবিশাল ও দৃষ্টিনন্দন এই রিসোর্ট এখন দেশজুড়ে পরিচিত। গোপালগঞ্জ সদরে সাভানা ইকো রিসোর্টের মালিক পুলিশের সাবেক আইজি বেনজীন আহমেদ। তবে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরুর পর আদালতের ক্রোক আদেশে এসব সম্পদ হারাতে বসেছেন বেনজীর।

 

দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১১৯টি দলিলের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় ঢাকার একটি আদালত। গত ৬ই জুন এসব সম্পত্তি দেখ-ভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগেরও আদেশ দেয়া হয়। এরমধ্যে গোপালগঞ্জের ৬৪টি দলিলে ৫৯৮ বিঘা জমি ও স্থাপনা তত্ত্বাবধানের দায়িত্ব বুঝে নিয়েছে স্থানীয় প্রশাসন।

 

এদিকে, রিসোর্টটির পুকুর থেকে শনিবার ভোরে মাছ চুরির সময় হাতেনাতে দুদকের হাতে ধরা পড়ে রিসোর্টের এক কর্মকর্তা। জব্দ কর হয় প্রায় ৬০০ কেজি মাছ। এ ঘটনায় রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামকে আসামি করে মামলা করেছে দুদক।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আদালতের ক্রোক আদেশের পর থেকেই রাতের আধারে রিসোর্ট ও ফার্ম থেকে গরু, মাছসহ মূল্যবান মালামাল সরিয়ে নিয়েছে বেনজীরের লোকজন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা