টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে আগে ব্যাটিং করবে ওয়ানিন্দু হাসারাঙ্গার শ্রীলঙ্কা। বাংলাদেশের একাদশে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি অনিকের।
নতুন দিনের আশায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় দ্বৈরথের জন্ম দেওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটিতে মুখোমুখি হয়েছে।
আজ (শনিবার) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে ভোর সাড়ে ৬টায়। চলতি বিশ্বকাপে টস জেতার পর বেশিরভাগ দলকেই আগে ফিল্ডিং করতে দেখা গেছে। শান্ত–ও ব্যতিক্রম কিছু করেননি। আগে ফিল্ডিংয়ের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখানে কিছুটা সিম বোলারদের জন্য সুইং দেখা যাচ্ছে এবং আশা করি আমরা সেটি কাজে লাগাতে পারব।’