প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিনিয়োগকারীর মূলধনি মুনাফায় করারোপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৪

এবারের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে প্রণোদনা পেল না দেশের শেয়ারবাজার। ঘোষিত বাজেটে নতুন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফা তথা শেয়ার কেনাবেচা থেকে অর্জিত মুনাফায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মূলধনী মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালেই ১৫ শতাংশ হারে কর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকারীকে। আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন।

এর আগে ২০১৫ সালে পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় কর অব্যাহতি দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা