২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এ সময় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল ৩টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাজেট পেশে সম্মতি জানাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের অকার হবে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে।
আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।