প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওমানকে হারিয়ে বিশ্বকাপে মিশন শুরু অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৪

ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত তারকায় ঠাসা অজিদের কাছে পাত্তা পায়নি ওমান। অজিদের সঙ্গে ৩৯ রানের ব্যবধানে হেরে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় দেখল তারা। এরইমধ্যে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো অস্ট্রেলিয়া। এর আগে বার্বাডোজের কেনিংটন ওভালে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি ওমান। অজিদের জয় আসে ৩৯ রানে।

 

রান তাড়া করতে নেমে হোচট খায় ওমান। মিচেল স্টার্ক ও স্টয়নিসের জোড়া আঘাতে শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। জোড়া উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পাও।

 

ওমানের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন আয়ান খান। শেষদিকে রানের ক্যামিও খেলেন মেহরান। এছাড়া আকিব ইলিয়াস খেলেন ১৮ রানের ইনিংস। এরপর দলটির আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি।

 

এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস। বল হাতে শুরুতেই ট্রেভিস হেডকে ফেরান বিলাল খান। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।

 

নবম ওভারে অজিদের চমকে দেন মেহরান খান। ১৪ রান করা মার্শকে ফেরানোর পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান তিনি। মাত্র ৫০ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে অজিরা। সেখান থেকে দলের হাল ধরেন ওয়ার্নার ও মার্কাস স্টয়নিস।

 

চতুর্থ উইকেটে ১০২ রানের বিশাল জুটি গড়েন ওয়ার্নার ও স্টয়নিস। দুজনই ফিফটি পূরণ করেন। সাজঘরে ফেরার আগে ৫৬ রান করেন ওয়ার্নার। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টয়নিস।

 

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

 

ওমান একাদশ : কাশপ প্রজাপতি, প্রতিক আথাভালে, আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশাম মাকসুদ, খালিদ খাইল, আয়ান খান, শোয়েব খান, মেহরান খান, শাকিল আহমেদ, কলিমুল্লাহ, বিলাল খান।

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা