প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের নিম্নমুখী ধারায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৪

আজ সপ্তাহের শেষ কার্যদিবসে প্রথম এক ঘণ্টার লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তে প্রায় ৪০ পয়েন্ট বা পৌনে এক শতাংশ কমেছে। বৃহস্পতিবার (৬ জুন) সূচকের নিম্নমুখী ধারাকে সঙ্গী করেই লেনদেন শুরু হয় বাজারে। বেলা বাড়ার সাথে সাথে বাজারে পতনের তীব্রতা বাড়তে থাকে, কমতে থাকে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম ও মূল্যসূচক।

 

বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময় ডিএসইএক্স অবস্থান করছিল ৫ হাজার ১৮৪ দশমিক ৩৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ৯৯ পয়েন্ট কম। এ সময়ে ডিএসইর শরীয়াহ সূচক শুন্য দশমিক ৮১ শতাংশ এবং নির্বাচিত ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএসই৩০ শুন্য দশমিক ৬৪ শতাংশ কমেছে।

 

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৬৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৪৭টি বা ১২ দশমিক ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ২৮২টির। আর ৩৯ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

 

প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩ কোটি ৬৬ লাখ শেয়ারের কেনাবেচা হয়েছে, যার মূল্য ১০০ কোটি ৪৮ লাখ টাকা।

 

 

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা