প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অস্ট্রেলিয়া ওমানকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুন, ২০২৪

শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি ওমানের ক্রিকেটাররা। ব্যাটারদের ব্যর্থতায় টানা দ্বিতীয় পরাজয় দেখার অপেক্ষা দলটির। অস্ট্রেলিয়ার দেয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করছে ওমান। যদিও তাদের সেই অর্থে সুবিধা করতে দিচ্ছে না অজি পেস পেসাররা। এর আগে ব্যাট করতে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৬৪ রান। তাই জিততে হলে ওমানকে করতে হবে ১৬৫ রান।

 

টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল ধীরগতির। প্রথম ৮ ওভারে অসিরা তুলেছিল মাত্র ৫০ রান। তখন উইকেট ছিল ১টি। তৃতীয় ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরত গেছেন ট্রাভিস হেড (১০ বলে ১২)।

 

নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আরও ২টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫০ রানে অসিদের ছিল না ৩টি উইকেট। আউট হয়েছেন অধিনায়ক মিশেল মার্শ (২১ বলে ১৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (১ বলে ০)।

 

এরপর রান তোলায় গতি বাড়িয়ে দেন স্টয়নিস ও ওয়ার্নার। দুই জনেই হাঁকান ফিফটি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৬তম ফিফটি হাঁকান ওয়ার্নার। কলিমুল্লাহর বলে শোয়াইব খানের হাতে ক্যাচ হওয়ার আগে ৫১ বলে ৫৬ রান (৪ বাউন্ডারি ১ ছক্কায়) করেন তিনি।

স্টয়নিস খেলেন হার না মানা ৬৭ রানের ঝোড়ো ইনিংস। ২ বাউন্ডারি আর ৬ ছক্কায় মাত্র ৩৬ বলে এই রান তোলেন ডানহাতি এই হার্ডহিটার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি স্টয়নিসের দ্বিতীয় ফিফটি। শেষদিকে ৫ বলে ৯ রান করে রানআউট হন টিম ডেভিড।

 

ওমানের হয়ে ২টি উইকেট শিকার করেন মেহরান খান। একটি করে উইকেট নেন বিলাল খান ও কলিমুল্লাহ।

 

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

 

ওমান একাদশ : কাশপ প্রজাপতি, প্রতিক আথাভালে, আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশাম মাকসুদ, খালিদ খাইল, আয়ান খান, শোয়েব খান, মেহরান খান, শাকিল আহমেদ, কলিমুল্লাহ, বিলাল খান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা