নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুন) ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সরকার প্রধান।
এর আগে ভারতের লোকসভা নির্বাচনে জয়লাভের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। এ উপলক্ষে নরেন্দ্র মোদিও শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।