প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুন, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ দেশের ৬০টি উপজেলায় একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

 

এর আগে বেলা ১১টায় এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিম জানান, নির্বাচনের প্রথম চার ঘণ্টায় প্রাথমিক তথ্য অনুযায়ী গড়ে ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

 

এদিকে, আজকের ভোটযুদ্ধের মধ্যদিয়ে এবারের উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় আগামী ৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা