প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুন, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এ সময় গত দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৮১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৩ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৭টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৪৭ টির এবং শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা