উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।
বুধবার (৫ জুন) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শফিউল আজিম জানান, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। দেশের কোথাও এখনও কোন অনিয়মের ঘটনা ঘটেনি। তবে ছোট কয়েকটি বিছিন্ন ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।