খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ (বুধবার) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভ্যানচালক ইসমাইল গাজী (৬৩), মোটরসাইকেল আরোহী মাহবুব গাইন (২৮) ও রিয়াদ গাজী (২২)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুর রহমান জানান, সড়কে মোটরসাইকেল ও ভ্যানের সাথে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।