৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ। গতকাল (৪ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষর্দের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাব-অর্ডিনেটেড এ বন্ডের বৈশিষ্ট্য- এটি রূপান্তর অযোগ্য। এর মেয়াদ সাত বছর। এ বন্ড প্রাইভেট প্লেসমেন্টে ইস্যুর মাধ্যমে ব্যাংকটির মূলধনের পরিমাণ বাড়ানো হবে।