ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামী ১১ জুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এদিন বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।