প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মত আবারও ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। মঙ্গলবার দেখা যায় বুথ ফেরত জরিপগুলোর পূর্বাভাসের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে বিরোধীদের ইন্ডিয়া জোট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

 

এনডিএ জোটের জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সরকার সমাজের প্রতিটি স্তরের জন্য কল্যাণমূলক কাজ করতে অঙ্গিকারবদ্ধ।”এ সময় সফল নির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশন এবং নিরাপত্তা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। বলেন, ১৯৬২ সালের পর প্রথমবারের মত কোন-ও সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে।

 

নরেন্দ্র মোদি বলেন, মানুষ ভাজপার উপর পূর্ণ বিশ্বাস রেখেছে। আজকের এই জয় বিশ্বের সবচেয়ে বড় লোকতন্ত্রের জয়। যেখানেই বিধানসভার নির্বাচন হয়েছে, সেখানেই বিজেপি জিতেছে, আর কংগ্রেসের তো বোধহয় জামানতও জব্দ হয়েছে।

 

মোদির কন্ঠে উপচে পড়ল আত্মবিশ্বাস, তৃতীয় দফায় দেশ বড় সিদ্ধান্তের অধ্যায় লিখবে। এটা মোদির গ্যারান্টি। তৃতীয় দফায় সবচেয়ে বড় লক্ষ্য হবে দুর্ণীতিকে সমূলে উৎখাত করা। সরকার আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে অবিচল থাকবে, ততদিন থামবে না যতদিন না দেশের প্রতিরক্ষা সেক্টর সম্পূর্ণ স্বনির্ভর হচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা