আগামী ৬ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির না হলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরু করবে দুদক এ কথা জানিয়েছেন দুদক কমিশনার জহরুল হক।
তিনি জানান, বেনজীর আহমেদ সময়ের জন্য আবেদন করলে তাকে হাজির হবার জন্য আরো ১৫ দিন সময় দিতে পারে দুদক।
দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, বেনজীর আহমেদ তার অ্যাকাউন্ট থেকে গত ছয় মাসে কত টাকা লেনদেন করেছেন সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন।