বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত হবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট। নতুন বাজেটে যেসব খাতে বা পণ্যের দাম কমতে পারে বলে অনুমান করা হচ্ছে এসবের একটা তালিকা দেয়া হলো।
ল্যাপটপ: দেশের বাজারে রিফার্বিশড ও নকল পণ্যের প্রবেশ ঠেকাতে এবং স্থানীয় ফ্রিল্যান্সার ও সফটওয়্যার ডেভেলপারদের সহায়তা করতে ল্যাপটপ আমদানি শুল্ককর কমানো হতে পারে ।
মোবাইল: মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনে দেয়া কর অব্যাহতির সুবিধা আরও কমানোর কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
ইলেকট্রনিক্স সামগ্রী: রেফ্রিজারেটর , এয়ারকন্ডিশনসহ ইলেকট্রনিকস পণ্যের দাম কমতে পারে।
নিত্যপণ্যে দাম কমতে পারে: এনবিআরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এবারের বাজেটে কর ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো পরিবর্তন না হলেও নিত্যপণ্য আমদানিতে বিশেষ ছাড় দেয়া হবে। এ ক্ষেত্রে কর ও ভ্যাট কমানোর মতো সুযোগ রয়েছে।
কৃষিযন্ত্র: কৃষিকাজের যন্ত্রের দাম কমতে পারে। তবে কৃষি উপকরণ আমদানিতে শুল্ক সুবিধা অব্যাহত রাখা হবে।
করপোরেট করহার: শর্তসাপেক্ষে করপোরেট করহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। উৎপাদনশীল খাতে তালিকাভুক্ত নয় এমন শিল্পে কর সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা করা হতে পারে। তবে অন্য সব খাতে কর অপরিবর্তিত থাকবে।
করমুক্ত আয়ের সীমা: আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। তবে করদাতার হয়রানি কমাতে আয়কর রিটার্ন অ্যাসেসমেন্টের বিধান বাতিল করা হচ্ছে। এ জন্য বাজেটে আয়কর আইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে এনবিআর। এ সিদ্ধান্তের ফলে ব্যক্তি ও কোম্পানি দুই শ্রেণির করদাতাই কিছুটা হলেও স্বস্তি পাবে।