ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল লিমিটেড। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ জুন) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
এইচআর টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এমারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। আর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফরচুন সুজ।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, বিবিএস কেবলস, আমান ফিড, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।