প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দরপতনের শীর্ষে ইজেনারেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ দরপতনের শীর্ষে ইজেনারেশন। মঙ্গলবার (৪ জুন) ইজেনারেশনের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে উঠেছে কোম্পানিটি।

 

 

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৭ কোম্পানির শেয়ারদর কমেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ২ টি কোম্পানি- কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোহিনুর কেমিক্যালসের শেয়ারদর কমেছে ১৮ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৯০ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ১৬ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৯৯০ শতাংশ। আর ৩ টাকা ৯০ পয়সা বা ২ দশমিক ৯৭ শতাংশ কমে তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

 

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলস, হামি ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আইসিবি ইসলামিক ব্যাংক, এনআরবি ব্যাংক, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা