প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৪

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ জুন) লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

 

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ২৪৭ পয়েন্টে দাড়িয়েছে।

 

এছাড়াও ডিএসইর শরীয়াহ্ সূচক ডিএসইএস ৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে।

 

ডিএসইতে আজ মোট ৫৯৩ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ৫৪ লাখ টাকা।

 

আজ বাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৮১ কোম্পানির। বাকি ১৪৭ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা