প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধস নেমেছে ভারতের পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৪

রেকর্ড উচ্চতায় উঠার পর, নামল ধস। ভোট গণনার শুরুতে বাজার ছিল চাঙ্গা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিল সূচকের পতন।

 

মঙ্গলবার (৪ জুন) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) ৫০ ও বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) উভয় ক্ষেত্রেই দিনের শুরুর দিকে দেড় ঘন্টার মধ্যেই সূচক তিন শতাংশেরও বেশি পড়ে যায়। ওই সময় নিফটি সূচক দাঁড়ায় ২২,৫৫৭। এখন তা দাঁড়িয়েছে ৭৪,১০৭-এ। মঙ্গলবার লেনদেন শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় কোটি কোটি টাকা।

 

এর আগে সোমবার শেয়ার বাজার উঠেছিল নজিরবিহীন ভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও রেকর্ড গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। বিশেষজ্ঞদের মতে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি।সমীক্ষা না মেলায় তাই ধস নামছে বাজারে। বিশ্লেষকরা মনে করছেন, মোদির বিজয় নিশ্চিত হলে আবারও উঠতে পারে বাজার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা