প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারে আজ উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুন, ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। মঙ্গলবার (৪ জুন) প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ২৯৩ কোটি ৫৫ লাখ টাকা।

 

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৪ ও ১৮৫৯পয়েন্টে।

 

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৫টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা